• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
ফিরোজ খান
খুবি প্রতিনিধি
প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬, ০৮:৪২ রাত

খুলনা বিশ্ববিদ্যালয়ে 'বাঁধন'-এর রক্তদান সচেতনতামূলক কর্মসূচি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

'একের রক্ত অন্য জীবন, রক্তই হোক আত্মার বাঁধন'—এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি আয়োজন করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন'।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কার্যকরী সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সাধারণ শিক্ষার্থীদের মাঝে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং নিজ নিজ রক্তের গ্রুপ জানার সুযোগ তৈরি করে দিতে ৫ আগস্ট (বুধবার) দুপুর থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু হয়।

বাঁধনের সাধারণ সম্পাদক আবরার আকিব বলেন, "আজ ৫ই আগস্ট। এ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বাঁধন ইউনিট থেকে ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করছি। রক্ত তো আমাদের সবার দরকার। আমরা সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করতে পারি, কারণ এক ব্যাগ রক্ত একটা মানুষকে বাঁচাতে পারে। আর বাঁধনের কাছে মানুষজন রক্তজনিত যেকোনো সাধারণ সাহায্য, যেটা মানুষের জীবন বাঁচাতে পারে, সেটা পেতে পারে।"

সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, "আমরা সাধারণ শিক্ষার্থীদের সাড়া বেশ ভালোই পাচ্ছি। এখানে সাধারণ শিক্ষার্থীদের যে ক্রাউডটা আছে, এটা বেশ ভালো। এবং এর পাশাপাশি আজকে এই দিবস উপলক্ষে ক্যাম্পাসের স্টুডেন্ট বাদে বাইরে থেকেও অনেকে আসছেন—শিক্ষার্থীরা, সিনিয়র অনেকে আসছেন। বাঁধন সম্পর্কে জানতে পারছেন এবং আমাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করছেন। তারা তাদের রক্তের গ্রুপ টেস্ট করাচ্ছেন।"

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]