মাদক সেবন এবং নিজ বাড়িতে মাদক সংরক্ষণের দায়ে টাঙ্গাইলের গোপালপুর পৌর এলাকার আভুঙ্গী মহল্লার বাসিন্দা আব্দুস সামাদ (৭১) ও তার ছেলে সালমান (২৫)-কে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে তাদের আটক করে।
পিতা আব্দুস সামাদকে ১৫ দিনের কারাদণ্ড এবং মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ছেলে সালমানকে ১ বছর ১১ মাস ২১ দিনের কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রট মোঃ নবাব আলী। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইলের পরিদর্শক মো. সাইফুর রহমান, উপ-পরিদর্শক মো. রাশিদুল ইসলামসহ অন্যান্য কর্মচারীরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, এরা দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও ট্যাপেন্ডাডল নামক মাদক বিক্রি ও সংরক্ষণ করে আসছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর