ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক মন্তব্য করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী।”
যদিও পোস্টে তিনি সরাসরি সাকিব আল হাসানের নাম উল্লেখ করেননি, তবে পোস্টটি তাকে উদ্দেশ্য করেই দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
আসিফ আকবরের এ পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে আলোচনা শুরু হয়।
তবে ফেসবুক পোস্টে করা এসব মন্তব্য আসিফ আকবরের ব্যক্তিগত মতামত। পোস্টে উত্থাপিত অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং এ বিষয়ে সাকিব আল হাসানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর