ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) শুরু হয়েছে। এতে ১২টি ছাত্র হল এবং ৪টি ছাত্রী হল পৃথক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক নয়না চৌধুরী-সহ শিক্ষক ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর