অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে ‘৮.৮ গ্রেট ৮ সেল’ ক্যাম্পেইন। ‘মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে থাকছে আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার। ৭ আগস্ট রাত ৮টা থেকে শুরু হয়ে ১২ আগস্ট ২০২৬পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
গ্রাহকদের জন্য কেনাকাটার সর্বোচ্চ আনন্দ নিশ্চিত করতে ক্যাম্পেইনে থাকছে- প্রি-পেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২% পর্যন্ত ছাড়, মেগা ডিলে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় এবং ফ্ল্যাশ সেল ও হট ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়। এছাড়া সাইট-জুড়ে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্ধারিত পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা থাকবে।
বিশেষ সময়ের জন্য ব্র্যান্ডগুলোর বাড়তি ছাড় দিতে থাকছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’যা শুরু হবে ৭ আগস্ট রাত ৮টা থেকে ৮ আগস্ট রাত ২টা পর্যন্ত। পরবর্তীতে ৮, ৯ এবং ১১ আগস্ট প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত চলবে এই সেশন। এছাড়া নির্দিষ্ট ব্র্যান্ডের ওপর বিশেষ অফার নিয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১০ আগস্ট রিয়েলমি ব্র্যান্ড ডে এবং ১১ আগস্ট ভিশন ব্র্যান্ড ডে। পুরো ক্যাম্পেইন জুড়ে প্রতিদিন নির্দিষ্ট ক্যাটাগরিভিত্তিক নানা অফারও উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
দৈনন্দিন প্রয়োজনীয় কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে দারাজ তার 'এভরিডে লো প্রাইস' (EDLP) অফারের আওতায় ‘দারাজ চয়েস’চ্যানেলটিকে আরও সমৃদ্ধ করেছে। দারাজ চয়েস থেকে কেনাকাটায় গ্রাহকরা পাচ্ছেন ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি গিফট সহ ফ্রি ডেলিভারি’র মতো দারুণ সব সুবিধা।
এই ‘৮.৮ গ্রেট ৮ সেল’ ক্যাম্পেইনে পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড। এবং অনলাইন কেনাকাটাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করতে দারাজের সাথে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় বেশ কিছু পেমেন্ট পার্টনার।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর