• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ০৫:৪৭ বিকাল

হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ ও এবি ইনভেস্টমেন্টসের মধ্যে কৌশলগত ব্যবসায়িক সহযোগিতার উদ্যোগ

ছবি: সংগৃহীত

হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড ও এবি ইনভেস্টমেন্টস লিমিটেডেরর মধ্যে গত ১৬ নভেম্বর মুসি কর্পোরেশনের কর্পোরেট প্রধান কার্যালয় উদয় টাওয়ারে একটি কৌশলগত ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাজী আহমদ ব্রাদার্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক রাকিব মো. ফখরুল এবং এবি ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল আলীমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুঁজিবাজারে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ, মুসি কর্পোরেশনের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্পোরেট অ্যাডভাইজরি সেবা প্রদান, কৌশলগত বিনিয়োগ অংশীদারত্ব জোরদার এবং গবেষণা প্রতিবেদন ও বাজার বিশ্লেষণ আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়।

উভয় প্রতিষ্ঠান পারস্পরিক ব্যবসায়িক স্বার্থ ও প্রবৃদ্ধি নিশ্চিত করতে ভবিষ্যতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]