• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
সোহাগ মাতুব্বর
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬, ১০:৩৯ রাত

সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ফরহাদ আকনের আর্থিক সহায়তা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ছিরামদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কাজাখস্তান প্রবাসী ফরহাদ আকন। ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে এই খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ​

রবিবার (২ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে ছিরামদী বাজারে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে রাত প্রায় ৩টার দিকে সদরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ​তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মো. ছাত্তার বেপারীর ওষুধের দোকান, নজরুল ফকিরের মুদি দোকান, সাইফুল বেপারীর মুদি দোকান এবং নবীন বেপারীর কাঁচামালের দোকান। আগুনে দোকানগুলোর সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন। প্রাথমিক ধারণামতে, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ​

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখ-কষ্ট লাঘবে তাৎক্ষণিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনডাঙ্গী গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব আকনের সুযোগ্য সন্তান, কাজাখস্তানে বাংলাদেশীদের কল্যাণে গঠিত ‘বাংলাদেশ কাজাখস্তান কমিউনিটি’র সভাপতি ফরহাদ আকন। এমপি শহিদুল ইসলাম বাবুলের সার্বিক দিকনির্দেশনায় তাঁর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]