• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৫:০১ বিকাল

পুলিশের চাকুরি ছেড়ে করেছিলেন মৎস খামার, পুকুরের মিলল মরদেহ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জ সদরের একটি মৎস্য খামার থেকে সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষীগঞ্জ এলাকায় নিজ মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল আলম অনিক (৩৪) একই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

নিহত নাজমুল আলম অনিকের বন্ধু আশরাফুল ইসলাম জনি জানান , প্রায় ১২ বছর আগে পুলিশের চাকরিতে যোগ দেন অনিক মিয়া। দুই বছর চাকরি করার পর তিনি চাকরি ছেড়ে বাড়িতে ফিরে কৃষিকাজে যুক্ত হন। পরে দুই-তিন বছর আগে মাছ চাষ শুরু করেন।

তিনি বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে তিনি মৎস্য খামারের পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। তবে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খামারে গিয়ে গরুর জন্য কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মৎস্য খামারের ফিশারিতে জাল ফেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে পানিতে ডুবে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]