• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৬, ০৯:৫১ রাত

হাসিনা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া ‘বাগাড়ম্বর’ বললেন নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়াকে তিনি ‘বাগাড়ম্বর’ বলে মন্তব্য করেন।

শুক্রবার (৭ আগস্ট) বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “দিল্লিতে ফ্যাসিস্ট হাসিনার ব্রিফিং নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে। এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষায় আমরা বলি গলাবাজি।”

তিনি অভিযোগ করেন, সরকার শুধু বিবৃতিতে কঠোর ভাষা ব্যবহার করছে, কিন্তু কার্যকর কোনো কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে না। তার ভাষায়, “তারা ঘোষণা দিয়েই এই ব্রিফিং করেছে এবং দিল্লি সরকার তাদের সহযোগিতা করেছে।”

সরকারের করণীয় প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, এ ঘটনায় ভারতীয় হাইকমিশনকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো উচিত ছিল। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সরকার কী ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, সেটিও জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।

সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হয়ে উঠবে। তাদের মধ্যে সেই প্রবণতা রয়েছে।”

তিনি আরও বলেন, “ইতিহাসে আমরা দেখেছি, তারা একটি ব্যর্থ আওয়ামী লীগ। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করেছে, কিন্তু জনগণের প্রতিরোধের মুখে সফল হয়নি। ১৯৯৬ সালেও এমনটি হয়েছিল। এখন আবার যদি সেই চেষ্টা করে, তাহলে এবারও জনগণের প্রতিরোধের মুখে পড়বে, ইনশাআল্লাহ।”

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]