গণঅভ্যুত্থানের পর একই ধারার লোকদের মধ্যে শুধু ক্ষমতার পালাবদল হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) একটি মিলনায়তনে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, অতীত সরকারের অত্যাচার-নির্যাতনের বিভিন্ন ঘটনা জামায়াতের আলোকচিত্র প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। সেখানে ইতিহাসের বিভিন্ন স্বৈরশাসকের অবস্থানও তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান স্বৈরাচার ছিলেন না বলেই তাকে এখানে আনা হয়নি। আমরা সব স্বৈরাচারের অবস্থান তুলে ধরেছি। ইতিহাসে সবার অবদান তুলে ধরতে চাই।’
গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের পর একই তরিকার লোকদের শুধু ক্ষমতার পালাবদল হয়েছে।’
জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে তিনি মতবিরোধের পরিবর্তে ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর