• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:০৯ দুপুর

মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী লিউ চিন টং-এর সঙ্গে বৈঠক করছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

স্থানীয় সময় বৃহস্প‌তিবার (৬ আগস্ট) মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রীর দপ্ত‌রে এই বৈঠক অনু‌ষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে আর্থিক ও অর্থনৈতিক খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল- প্রস্তাবিত বাংলাদেশ ও মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইসলামী অর্থায়ন, অর্থপাচার প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধার, প্রত্যাবর্তনকারী অভিবাসী হিসেবে দেশে ফিরে যাওয়া বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ার ব্যাংক রক্ষিত আমানত উত্তোলন সহজীকরণ, হালাল শিল্পে অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, মালয়শিয়ার রাষ্ট্রীয় ফান্ড খাজানাহর সঙ্গে সহযোগিতা এবং বাংলাদেশের প্রস্তাবিত ফান্ডে মালয়েশিয়ার কৌশলগত বিনিয়োগ।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পৃক্ততা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং পারস্পরিকভাবে লাভজনক উদ্যোগের মাধ্যমে অর্থায়ন, বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উপ-অর্থমন্ত্রী বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানান এবং আলোচ্য ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণে তার আগ্রহ ব্যক্ত করেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]