• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ দুপুর

নেপালে সম্মাননা পেলেন সাংবাদিক আল কাছির

ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সম্মাননা পেয়েছেন বাংলাদেশি সাংবাদিক আল কাছির। চলচ্চিত্র সাংবাদিকতায় অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমাকে তুলে ধরার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

কাঠমান্ডুর কলেজ অব জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (CJMC) এবং বিলক্ষন ক্রিয়েশনের আমন্ত্রণে ১৪তম নেপাল–আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন আল কাছির। উৎসবের সমাপনী দিন ১৯ জানুয়ারি নেপাল ফিল্ম ডেভেলপমেন্ট বোর্ডের একটি মিলনায়তনে তার হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দীনেশ ডিসি।

দেশের বাইরে প্রথমবার সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত আল কাছির। নেপাল থেকে মুঠোফোনে তিনি বলেন, “দেশের বাইরে এবারই প্রথম সম্মাননা পেলাম। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই স্বীকৃতি আমার কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে এবং সামনে এগিয়ে যাওয়ার গতি আরও বাড়াবে।”

উৎসবের আয়োজক ডাব্বু ছেত্রি বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে আল কাছিরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব নিয়মিত কাভার করেছেন। তার সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের সিনেমা ও চলচ্চিত্রের খবর আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে। তার কাজ ও অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে। আমরা আশা করি, নেপাল ও বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের পারস্পরিক সম্পর্ক ও উন্নয়নে তিনি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আল কাছির। পেশাগত দায়িত্ব পালনের কারণে তিনি ভারত, নেপাল, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জাপান, চীন, ফ্রান্স, তুরস্ক, ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এসব সফরে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজন কাভার করেছেন।

বর্তমানে আল কাছির বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত। এর আগে তিনি সময় টেলিভিশন, নাগরিক টিভি, বাংলাদেশের খবর এবং বিডি২৪লাইভ ডটকমে কাজ করেছেন।

দীর্ঘ পেশাগত জীবনে চলচ্চিত্র, টেলিভিশন, বিনোদন ও সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতায় কাজ করেছেন আল কাছির। বিশেষ করে দেশ-বিদেশের চলচ্চিত্র উৎসব কাভার এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের খবর তুলে ধরার ক্ষেত্রে রয়েছে তার অভিজ্ঞতা। পেশাগত জীবনে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সদস্য।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]