• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৬:৪৩ বিকাল

রোটারি ইন্টারন্যাশনাল-এর সম্মানজনক 'এভিনিউ অব সার্ভিস' পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মানবতার সেবায় অসামান্য অবদান রাখায় ২০২৫-২০২৬ সালের জন্য আন্তর্জাতিক রোটারির 'এভিনিউ অব সার্ভিস' পদক পেলেন দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

শনিবার (৮ আগস্ট) বিকেলে বিয়াম অডিটোরিয়ামে রোটারি জেলা ৬৪ ও ৬৫ এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের পক্ষে এই পদক হস্তান্তর করেন কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান। ডি- ৬৪ ও ডি-৬৫ থেকে ৫ জন করে, অর্থাৎ বাংলাদেশ থেকে মোট ১০ জনকে এ বছর এই পদক দেয়া হয়।

ডা. রাসকিন একজন নিবেদিত রোটারিয়ান। তিনি এর আগে ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যান্সার কমিটির চেয়ারম্যান, ডেপুটি কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেছেন। এ বছর তিনি জেলা ৬৪ এর প্রশিক্ষণ সমন্বয়কারী।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে ৩০ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণের পর প্রকল্প সমন্বয়কারী হিসেবে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার দায়িত্ব পালন করছেন। এছাড়া দিনাজপুরে ' বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হসপিটাল' প্রকল্পের অবৈতনিক উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ -এর প্রধান উপদেষ্টা হিসেবে ক্যান্সার প্রতিরোধ ও স্ক্রিনিং ও অস্বচ্ছল ক্যান্সার রোগীদের কল্যাণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]