• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৮:০৪ রাত

গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ মুন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেছেন সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ফারিয়া জাহান মুন। মুন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (বিদ্যালয়), উপজেলা মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গার্লস ইন স্কাউট, বাংলা কবিতা আবৃত্তিতে প্রথম স্থান, নির্ধারিত বক্তব্যে প্রথম স্থান এবং তাৎক্ষণিক বক্তব্যে প্রথম স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেন।

শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]