• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ১০:৪১ রাত

`ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে'

ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলকে ‘অবৈধ’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি। তাদের মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ সামরিক জোট গঠন করতে হবে।

শনিবার (৮ আগস্ট) পাকিস্তানের একটি টিভির অনুষ্ঠানে গিয়ে এসব কথা বলেন খাজা আসিফ। তিনি এমন সময় এসব কথা বলেছেন যখন মাত্র একদিন আগে সৌদি আরব ও তুরস্ককে নিয়ে ‘মক্কা চুক্তি’ নামে নতুন সামরিক জোট গঠন করেছে পাকিস্তান।

পাক মন্ত্রী বলেছেন, “ইসরায়েলের বিষয়ে, সব মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হতে হবে। এ ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই।”

তিনি আরও বলেছেন, “ইসরায়েল হলো বেলফোর ঘোষণার একটি প্রোডাক্ট। যেটি ১৯৪০ এর দশকে একটি অবৈধ রাষ্ট্র হিসেবে গঠিত হয়েছিল। ইসরায়েল ওই অঞ্চলের যে কোনো দেশের জন্য হুমকি হয়ে উঠতে পারে।”

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ১৯১৭ সালের ব্রিটিশদের আলাদা ইহুদি রাষ্ট্র গঠনের বেলফোর ঘোষণার কথা উল্লেখ করেছেন। ব্রিটিশদের ওই ঘোষণার তিন দশক পর ১৯৪৬ সালে ইসরায়েলের জন্ম হয়। এরপর ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে ইসরায়েল শুধু সম্প্রসারিত হয়েছে।

খাজা আসিফ আরও বলেছেন, এ বছর ইসরায়েলের সাধারণ নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পতন হোক আর না হোক তাতে ইসরায়েলের প্রতি তার যে অবস্থান আছে সেটির পরিবর্তন হবে না।

তিনি টিভি অনুষ্ঠানে বলেন, “জেরুজালেমের ক্ষমতায় কে আসে সেটি কোনো বিষয় নয়— সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বা অন্য যে কোনো নেতাই আসুক, বর্তমান অবস্থা থেকে পার্থক্য হবে খুবই সামান্য।”

খাজা আসিফ আরও বলেছেন, “ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলিদের অবস্থান এবং ইসলামবিদ্বেষী যে মনোভাব আছে সেটি যাবে না। তারা এক মুসলিম দেশের বিরুদ্ধে আরেক মুসলিম দেশকে উস্কে দেওয়া অব্যাহত রেখেছে। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন ইস্যুর সমাধান না হচ্ছে, মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে এক হয়ে অবস্থান নিতে হবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]