রবিবার (৯ আগস্ট) নির্বাচন ভবনে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে এসব তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এ হিসাবে বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন।
ইসি সচিব বলেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন এই ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে আচরণবিধি চূড়ান্ত করা হবে।
ইসি সচিব আরও বলেন, আজ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকালে বিএনপির একটি প্রতিনিধি দল এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত আর কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
ইতোমধ্যে ভোটার তালিকার দাবি, আপত্তি ও সংশোধন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির জন্য ইতিমধ্যে ১৫৪ জন কর্মকর্তাকে সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী খসড়া তালিকা প্রকাশের পর ফরম-৬ এর মাধ্যমে দাবি, ফরম-৭ এর মাধ্যমে আপত্তি এবং ফরম-৮ এর মাধ্যমে সংশোধনের আবেদন গ্রহণ করা হবে এবং সংশোধনকারী কর্তৃপক্ষ তা নিষ্পত্তি করবেন।
ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২৪ আগস্ট পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে।
সংশোধনকারী কর্তৃপক্ষ ২৭ আগস্টের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করবেন। আবেদনগুলোর ওপর গৃহীত সিদ্ধান্ত ২৮ আগস্টের মধ্যে তালিকায় সংযোজন করা হবে এবং ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
কুশল/সাএ
সর্বশেষ খবর