বিউটি ডেস্টিনেশন ‘সুন্দরা’ তাদের ৭ম বর্ষপূর্তি উদযাপন করছে এ পর্যন্ত সবচেয়ে বড় একটি ক্যাম্পেইনের মাধ্যমে। এই বিশেষ অ্যানিভার্সারি ক্যাম্পেইনে গ্রাহকরা প্রিমিয়াম বিউটি প্রোডাক্টে পাচ্ছেন ৭০% পর্যন্ত ছাড়।
২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকে ‘সুন্দরা’ বাংলাদেশে অথেনটিক বিউটি প্রোডাক্টের জন্য একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে। রিটেইল স্টোর ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে তারা ১৫০টিরও বেশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে এসেছে।
এবারের অ্যানিভার্সারি ক্যাম্পেইনে থাকছে- লাক্সারি ফ্র্যাগ্রান্স, স্কিনকেয়ার, মেকআপ, ক্যান্ডেল এবং বিউটি অ্যাক্সেসরিজের বিশাল কালেকশন। এসব পণ্যের মধ্যে রয়েছে বিশ্বখ্যাত সব ব্র্যান্ড যেমন- ম্যাক কসমেটিক্স, ববি ব্রাউন, ক্লিনিক, ক্ল্যারিন্স, প্রাডা, রাবানি, ক্যারোলিনা হেরেরা, জিমি চু, কোচ, টম ফোর্ড, জো ম্যালোনি লন্ডন, ইয়েভেস সেইন্ট লরেন্ট এবং জারজফ। পাশাপাশি ক্যাম্পেইনে থাকছে সুন্দরার নিজস্ব প্রাইভেট কালেকশনের মেকআপ ব্রাশ ও স্পঞ্জ।
সীমিত সময়ের এই অ্যানিভার্সারি ক্যাম্পেইনটি পাওয়া যাচ্ছে সারাদেশের সব ‘সুন্দরা’ স্টোরে এবং তাদের অফিশিয়াল অনলাইন প্ল্যাটফর্ম- www.sundora.com.bd। যেখান থেকে বিউটি প্রেমীরা আকর্ষণীয় ডিসকাউন্টে নিজেদের পছন্দের পণ্যগুলো সংগ্রহ করতে পারবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর