এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জনই জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগ থেকে অংশ নেওয়া একজন শিক্ষার্থী পেয়েছে ৪.২৮ জিপিএ।
সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, সেনাসদরের সঠিক নির্দেশনা, কলেজ প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং ক্যাডেটদের কঠোর অধ্যবসায়ের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম. ফয়সল বলেন, শৃঙ্খলা, কঠোর অনুশাসন এবং যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতির কারণে ফেনী গার্লস ক্যাডেট কলেজের ক্যাডেটরা বরাবরই ভালো ফলাফল করে আসছে।
তিনি বলেন, এবারের ফলাফলেও ক্যাডেটদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রতিফলন ঘটেছে। এ সাফল্যের জন্য তিনি ক্যাডেট, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
কলেজের এ ফলাফলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর