• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪১ সেকেন্ড পূর্বে
এনায়েত করিম
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ০৯:৩৭ রাত

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার হোগলাপাশা ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় এ অভিযান চালানো হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বাগেরহাটের সহায়তায় পরিচালিত অভিযানে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে হোগলাপাশার জেসমিন আক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সানকিভাংগার মেহেদী হাসান সজিব, আব্দুর রহমান ও সিরাজ শেখকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া আদালত প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]