• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২১ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:১৪ দুপুর

অভিযানের মধ্যেই পুলিশের গাড়ির পাশ দিয়েই পালিয়ে যায় শীর্ষ সন্ত্রাসী রায়হান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফটিকছড়ি সুয়াবিল এলাকায় এলোপাতাড়ি গুলি চালানোর পর পুলিশের সার্কেল এসপি মাইকিং করে স্থানীয়দের বলেছিলেন, "সন্ত্রাসী রায়হান পালাতে পারেনি সে আশপাশের কোথাও লুকিয়ে আছে৷ আপনারা তাকে ধরতে সহায়তা করুণ।" অথচ সেই রায়হান নিজেই জানালো পুলিশের অভিযানের মধ্যেই পুলিশের গাড়ির পাশ দিয়ে সাইকেল চালিয়ে সেদিন সে ঐ এলাকা ত্যাগ করে৷

চট্টগ্রামে একাধিক হত্যা মামলা সহ বহু মামলার আসামী অন্যতম শীর্ষ সন্ত্রাসী রায়হান পালিয়ে যাওয়ার পর হাটহাজারি সার্কেল এসপি তারেক আজিজের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপে নিজেই এসব কথা জানান।

আজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে শোনা যায় সার্কেল এসপি তারেক আজিজ সন্ত্রাসী রায়হানকে বারবার আত্মসমর্পণের আহবান জানান৷ এসময় রায়হান সেদিন মাইকে রায়হানের দৈহিক বর্ণনা শুনে মনক্ষুন্ন হয়েছে উল্লেখ করে বলেন, "স্যার, সেদিন আপনি মাইকে বলেছেন আমি বেটে, কালো,পেট মোটা। এসব শুনে আমার স্ত্রী আমাকে খোঁচা দিচ্ছে৷ আমি স্যার এসব কথা শুনে মনে কষ্ট পেয়েছি৷" এসময় রায়হাব দাবি করেন তিনি ক্রিম মেখে ফর্সা হয়ে গেছে৷

সার্কেল এসপি তারেক আজিজ সন্ত্রাসী রায়হানকে তাৎক্ষনিক আত্মসমর্পণের আহবান জানিয়ে বলেন, "আপনি আত্মসমর্পণ করুন, আমি আপনাকে সর্বোচ্চ নিরাপদে আদালতে পৌছে দেবো৷" এসময় রায়হান আত্মসমর্পণের বিষয়টি ভেবে দেখবে উল্লেখ করে বলেন, "আমিও ধরা দেয়ার কথা ভাবছি কিন্তু আমাকে একবার ধরলে ১০ বছরেও বের হতে পারবো না৷"

তাদের এই হোয়াটসঅ্যাপ ফোনালাপের ভিডিও রায়হান নিজেই ছড়িয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। কারণ ভিডিওটি অন্য আরেকটি মোবাইল ফোন দিয়ে রায়হানের কথা বলার প্রান্ত থেকে রেকর্ড করা৷

উল্লেখ্য গত ২৩ নভেম্বর রাতে ফটিকছড়ি সোয়াবিল এলাকার একটি বাজারে সিএনজি চড়ে যাতায়াত করার সময় স্থানীয়দের বাঁধার মুখে পড়ে রায়হাব ও তার বাহিনী৷ এসময় তাদের এলোপাতাড়ি গুলিতে পথচারি-ব্যবসায়ীসহ অন্তত ৬ জন আহত হয়৷ ঘটনার পর পরই পুলিশ পুরো এলাকা ঘিরে রায়হানের খোঁজে তল্লাসী চালায়৷ এর আগেও নোয়াখালীতে পুলিশের অভিযানের মুখে অল্পের জন্য ফসকে যায় রায়হান তবে একই দিন যশোরে আটক হন তাদের আরেক সহযোগী ডেভিড ইমন৷

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]