• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ১০:০১ দুপুর

সৌরভ গাঙ্গুলী ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

ছবি: সংগৃহীত

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং তার স্ত্রী দোনা গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে একাধিক চিঠি পাঠানো হয়েছে। প্রায় ছয় মাস ধরে এমন চিঠি এলেও সম্প্রতি পাওয়া চিঠিগুলোতে সরাসরি হত্যার হুমকির পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদের ক্ষতি করার কথাও উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সোমবার (১০ আগস্ট) সৌরভ গাঙ্গুলীর কার্যালয়ে সর্বশেষ দুটি হুমকির চিঠি পৌঁছায়। পরে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতির দায়িত্বে থাকা সৌরভের ম্যানেজারের মাধ্যমে অভিযোগটি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, গত প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে একাধিক হুমকির চিঠি আসছিল। তবে সাম্প্রতিক চিঠিগুলোতে সৌরভ ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি তাদের ঘনিষ্ঠজনদের ক্ষতি করার কথাও বলা হয়েছে।

ঘটনার পর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমেছে। চিঠিগুলোর বিষয়বস্তু বিশ্লেষণের পাশাপাশি কীভাবে এবং কোথা থেকে সেগুলো পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রেরকের পরিচয় শনাক্ত করতে কুরিয়ার ব্যবস্থার তথ্যও যাচাই করছেন তদন্তকারীরা।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চিঠিগুলো একটি নিবন্ধিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে। এর মধ্যে একটি চিঠি উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার কোনো ব্যক্তির কাছ থেকে পাঠানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

প্রেরককে শনাক্ত করতে সংশ্লিষ্ট কুরিয়ার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে তদন্তকারী দল। পাশাপাশি চিঠি পাঠানোর সঙ্গে জড়িত বলে ধারণা করা একটি মোবাইল নম্বরও শনাক্ত করা হয়েছে। নম্বরটির অবস্থান ও ব্যবহারকারীর পরিচয় জানার চেষ্টা চলছে।

একই ব্যক্তি ধারাবাহিকভাবে চিঠিগুলো পাঠিয়েছে, নাকি এর পেছনে একাধিক ব্যক্তি বা কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে—সেটিও খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত হুমকির উৎস শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]