• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ দুপুর

ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সে, ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছবি: সংগৃহীত

ব্যাটিং বিপর্যয়ের কঠিন চাপ মাথায় নিয়ে ৪২তম ওভারেই মাত্র ১৬০ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। এত অল্প রান পুঁজি করে জয় পাওয়া যেমন কঠিন ছিল, তেমনি ফাইনালে ওঠার হিসাব মেলানোও ছিল প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত সেই ক্ষীণ আশাটুকুও ধূলিসাৎ হয়ে গেল। টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করতে হলে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে আটকে রাখতে হতো বাংলাদেশকে। কিন্তু আফগানরা ইতোমধ্যে সেই রান পেরিয়ে টাইগারদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছে।

এর আগে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে জিম্বাবুয়েকে আফগানিস্তান হারিয়ে দেওয়ায় ফাইনালে ওঠার নতুন একটি সমীকরণ তৈরি হয়। সেই সমীকরণ অনুযায়ী আফগানদের বিপক্ষে অন্তত ৪১ রানের জয় প্রয়োজন ছিল লাল-সবুজ প্রতিনিধিদের। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের বাজে পারফরম্যান্সের কারণে শুরুতেই ব্যাকফুটে চলে যায় দল, পরে বোলাররাও সেই ধাক্কা সামাল দিতে পারেননি।

১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৩৯ রানেই ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল। ইনিংসের তৃতীয় ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে (৬) বোল্ড করে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। সপ্তম ওভারে সেদিকউল্লাহ অটলকেও (৪) সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তবে তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও রহমত শাহ মিলে ৫৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। পরে মুস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দিয়ে ইব্রাহিম আউট হন; মিডউইকেটে দারুণভাবে পেছনে লাফিয়ে সেই ক্যাচটি তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু নতুন ব্যাটার হাশমতউল্লাহ শাহিদিকে সাথে নিয়ে রহমত শাহ খুব সহজেই ১১৯ রানের বাধা পেরিয়ে দলের ফাইনাল নিশ্চিত করেন।

ইতোমধ্যেই ৬৬ বলে নিজের হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন আফগান অধিনায়ক রহমত শাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬.৫ ওভার শেষে ৩ উইকেটে ১২০ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ম্যাচ জিততে হলে তাদের এখনও ২৩.১ ওভারে ৪১ রান প্রয়োজন। তবে এই ম্যাচের জয়-পরাজয় নিয়ে আফগানদের আর না ভাবলেও চলছে; বিপরীতে বাংলাদেশের জন্য একটি জয় শুধুই সান্ত্বনা ছাড়া আর কিছুই নয়!

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]