• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ০৬:৪১ বিকাল

বেকার যুবকদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে প্রস্তাবিত এই প্রকল্পের মাধ্যমে বেকার তরুণদের সহজ শর্তে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে ‘উদ্যোগ’ প্রকল্পের সম্ভাব্য কাঠামো, তহবিলের পরিমাণ এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘উদ্যোগ’ প্রকল্পের তহবিলের আকার প্রাথমিকভাবে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা হতে পারে। দেশের সব ব্যাংককে এই প্রকল্পে অংশগ্রহণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। আগামী তিন মাসের মধ্যে প্রকল্পটি চালু করা হতে পারে।

সংশ্লিষ্টদের ধারণা, প্রকল্পটি বাস্তবায়িত হলে বেকার তরুণদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষিত যুবকরা অল্প পুঁজি নিয়ে ব্যবসা কিংবা বিভিন্ন ধরনের আয়মূলক কর্মকাণ্ড শুরু করতে এ ঋণ থেকে উপকার পেতে পারেন।

নতুন এই উদ্যোগের ফলে শুধু তরুণদের উদ্যোক্তা হওয়ার পথই সহজ হবে না, পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরির সুযোগও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে প্রকল্পের আওতায় ঋণের সুদের হার কত হবে, সর্বোচ্চ কত টাকা ঋণ দেওয়া হবে, জামানত লাগবে কি না এবং ঋণ পাওয়ার যোগ্যতা কী হবে—এসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি।

প্রকল্পের বিস্তারিত কাঠামো ও শর্ত চূড়ান্ত হওয়ার পর প্রজ্ঞাপন জারি করে ঋণ বিতরণের নিয়মকানুন জানানো হবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]