রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গড়াই ফুটবল একাদশের খেলোয়াড়দের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে পাতুরিয়া খেলার মাঠে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সাওরাইল ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল ইসলাম বাঁধন।
এ সময় তিনি খেলোয়াড়দের জন্য জার্সি ও ফুটবল বল প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাওরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান মন্ডল, ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুস সালেহীন, শাওরাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহিদ হোসেন, বিএনপি নেতা দলিল উদ্দিন বিশ্বাস, কালু মোল্লা, শাওরাইল ইউনিয়ন ছাত্রদলের নেতা আকরাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শাওরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা তৌহিদুল ইসলাম বাঁধন বলেন যুবসমাজ খেলাধুলা থেকে মুখ ফিরিয়ে নিয়ে মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে। আমরা চাই মাদক থেকে দূরে এসে আমাদের এলাকার প্রত্যেকটা খেলার মাঠ আবারও খেলোয়াড়দের মাধ্যমে পুনর্জীবিত হোক।
সেই লক্ষ্যেই শাওরাইল ইউনিয়নের যুবসমাজের মধ্যে পর্যায়ক্রমে আমার এই ক্ষুদ্র প্রয়াস ক্রীড়া সামগ্রী ব্যক্তিগত অর্থায়নে প্রদান করে যাচ্ছি।
আগামী নির্বাচনে এই ইউনিয়ন থেকে নির্বাচন করব আপনারা চাইলে, আমার জন্য দোয়া করবেন এই ইউনিয়নের চেয়ারম্যান হয়ে একটি সুন্দর সমৃদ্ধ ইউনিয়ন গড়তে পারি।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর