• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ০৭:১৩ বিকাল

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকালে উৎসাহ-উদ্দীপনা ও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে এই র‌্যালী অনুষ্ঠিত হয়।

তারুণ্যের শক্তি, দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীলতার বার্তা নিয়ে আয়োজিত র‌্যালীতে যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা অংশ নেন। এ সময় শান্তি, ন্যায় ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নালিতাবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। র‌্যালীতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল মোমেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি মু. গোলাম কিবরিয়া ভিপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহাদাত হোসেন বিএসসি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আবু সিনা জোবায়ের, যুব নেতা আমিনুর রসুল, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি নাহিদ হাসান রাশেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক নেতৃত্ব, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ প্রজন্মই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। এজন্য তরুণদের মাদক, সন্ত্রাস, অপরাধ ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়ে বক্তারা সরকারের উদ্দেশে বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অপরিসীম। যুবকদের জন্য কর্মমুখী শিক্ষা ও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তাদের যোগ্যতা ও কর্মশক্তিকে কাজে লাগাতে পারলে দেশ ও জাতির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নিয়োগে অনিয়ম ও বাণিজ্য বন্ধের দাবি জানিয়ে বক্তারা বলেন, মেধাবীরা কারও করুণা চান না। তারা যোগ্যতার যথাযথ মূল্যায়ন চান। যোগ্য ও মেধাবী তরুণদের অবমূল্যায়ন দেশের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তাই স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।

মাদকমুক্ত ও শান্তিপূর্ণ নালিতাবাড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা আরও বলেন, নালিতাবাড়ীর শান্তিপূর্ণ পরিবেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের কোনো স্থান হবে না। ভয়ভীতি প্রদর্শন, অপকৌশল কিংবা মাদক ও সন্ত্রাসের মাধ্যমে কেউ এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। আন্তর্জাতিক যুব দিবসের এ আয়োজন থেকে তরুণদের মেধা, শ্রম, সততা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি তারুণ্যের শক্তিকে সঠিক পথে কাজে লাগিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ, মাদকমুক্ত, মানবিক ও সমৃদ্ধ নালিতাবাড়ী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]