• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ১০:৩৪ দুপুর

মার্কিন সামরিক বাহিনীর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৩ আগস্ট) দুপুরে সালাদো গ্রামের দক্ষিণের একটি মাঠে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৩ মিনিটে সালাদো গ্রামের দক্ষিণের মাঠে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি পার্শ্ববর্তী ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে মোতায়েন ছিল। ফোর্ট হুড মার্কিন সেনাবাহিনীর অন্যতম বড় ঘাঁটি।

বেল কাউন্টি শেরিফের কার্যালয়ের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের আগুন দেখতে পান। আগুনটি ‘খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল’ বলেও জানান তিনি।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে। একই সঙ্গে জরুরি উদ্ধার ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রমও চলছে।

১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং প্রাথমিক উদ্ধার তৎপরতায় সহায়তা করা।’

মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি একটি দুই ইঞ্জিন ও চার ব্লেডের বহুমুখী অ্যাটাক হেলিকপ্টার। এটি সশস্ত্র নজরদারি, কাছাকাছি যুদ্ধ, দ্রুত আক্রমণ এবং আকাশ থেকে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনায় সক্ষম।

হেলিকপ্টারটিতে দুজন সেনাসদস্য বসতে পারেন। পেছনের ককপিটে থাকেন পাইলট এবং সামনের আসনে থাকেন কো-পাইলট ও গানার।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]