• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৩:৩১ দুপুর

জয়পুরহাটে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে চরম ফলাফল বিপর্যয় ঘটেছে। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম বৃহস্পতিবার গণমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে: কালাই উপজেলার পুর এমইউ ফাজিল মাদ্রাসার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জনই ফেল; আক্কেলপুরের গণিপুর দাখিল মাদ্রাসার ১৬ জনের মধ্যে ১৬ জনই ফেল; জয়পুরহাট আদর্শ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার ৮ জনের মধ্যে ৮ জনই ফেল; ক্ষেতলাল উপজেলার কাপাসঠিকরি দাখিল মাদ্রাসার ৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত এবং বাকি ৫ জনই ফেল; এবং পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ৫ জনের মধ্যে ৫ জনই ফেল। এর মধ্যে গণিপুর দাখিল মাদ্রাসাটি পরপর দুই বছর শতভাগ ফেলের তালিকায় নাম লেখাল।

জয়পুরহাট জেলা শিক্ষা কর্মকর্তার দেওয়া তথ্যমতে, চলতি ২০২৬ সালে জয়পুরহাট জেলায় মোট ১২ হাজার ০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ১৭৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৮০১ জন। জেলায় পাসের গড় হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যার মধ্যে মাধ্যমিকে ৬৭ দশমিক ২৪, মাদ্রাসায় ৪০ দশমিক ৩৫ এবং কারিগরিতে ৪৩ দশমিক ৫১ শতাংশ। তবে এমন ফলাফলের মধ্যেও শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন এ-প্লাস এবং ২ জন এ-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার জানান, প্রতিবছর পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর তথ্য জানতে চাওয়া হয়। এ বছর চিঠি পাওয়া মাত্রই চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]