• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৬, ০৭:১৭ বিকাল

গোপালপুর সরকারি কলেজে নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে সদ্য পদায়নকৃত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মোজাহারুল হকের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মোজাহারুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি কলেজ শিক্ষা পরিষদের সম্পাদক মো. ফরহাদ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামান।

এ সময় গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাইমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক-শিক্ষিকারা নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তাঁকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন শিক্ষকরা।

বক্তারা আশা প্রকাশ করেন, নবাগত অধ্যক্ষের নেতৃত্বে গোপালপুর সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত হবে। একই সঙ্গে কলেজের সার্বিক পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]