• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০২:৩৫ দুপুর

ভারত থেকে পাইপলাইনে ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসেছে প্রায় ৭ হাজার টন ডিজেল। গত ১০ আগস্ট সন্ধ্যা ৬টার পর শুরু হওয়া এই চালানের তেল আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার মধ্যে সম্পূর্ণভাবে ডিপোতে পৌঁছায়।

এবারের ৬৮তম ধাপে মোট ৭ হাজার টন বা প্রায় ৮২ লাখ ৩৫ হাজার ২৯০ লিটার ডিজেল আমদানি করা হয়েছে। প্রতি টনে ১ হাজার ১৭৬ দশমিক ৪৭ লিটার হিসেবে এই পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

২০১৮ সালের ৯ এপ্রিল সম্পাদিত ভারত-বাংলাদেশ ১৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী পাইপলাইনের মাধ্যমে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির কথা রয়েছে। ২০২৩ সালের ১৮ মার্চ পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ভারত থেকে মোট ৩০ লাখ ১৪ হাজার ৭৮ টন ডিজেল আমদানি হয়েছে।

ভারত থেকে আমদানি করা ডিজেল প্রতিটি চালানে প্রায় সমহারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তিন বিপণনকারী প্রতিষ্ঠান–পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পাইপলাইনটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত। মাটির প্রায় ৫ থেকে ৮ ফুট গভীরে স্থাপিত এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি ভারত থেকে ডিজেল পরিবহন করা হচ্ছে।

ফলে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ আরও সহজ ও দ্রুত করার পাশাপাশি সড়ক ও রেলপথে জ্বালানি পরিবহনের ওপর নির্ভরতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]