‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর