• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৬, ০৮:৩৪ রাত

গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গ্রেফতারকৃত টাঙ্গাইলের কৃষকনেতা আবু বকর ছিদ্দিক ও রাঙামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখা।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ রোডে অবস্থিত সিপিবির দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা কৃষকনেতা আবু বকর ছিদ্দিক ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর গ্রেফতারের প্রতিবাদ জানান এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিপিবির গোপালপুর উপজেলা কমিটির সভাপতি ও কৃষকনেতা আব্দুর রশিদ কান্দু। বক্তব্য দেন জাতীয় পরিষদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কৃষকনেতা জাহিদ হোসেন খান, টাঙ্গাইল জেলা কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ভূঞাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হানিফ ভূইয়া, গোপালপুর উপজেলা কমিটির সদস্য ও সাবেক পৌর কমিশনার হাবিব মন্ডল এবং শ্রমিক নেতা আলমগীর হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, কৃষকনেতা আবু বকর ছিদ্দিক ও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর গ্রেফতার গণতান্ত্রিক ও মতপ্রকাশের অধিকারের ওপর হস্তক্ষেপ। তারা অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।

মানববন্ধনটি সঞ্চালনা করেন সিপিবির গোপালপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এম এ মাসুদ মাস্টার।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]