চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৮৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী পৃথক অভিযানে ৩৪৬ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৬১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নতুন নিয়মিত মামলার আসামি ৮৫ জন, পুরোনো মামলার আসামি ১৬৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১২২ সদস্যকেও গ্রেফতার করেছে পুলিশ।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১১ জেলার মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ১৯৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ১৬১ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও ১৮৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদকবিরোধী অভিযানে ৬৭ জন মাদকসেবী ও ২৫ জন মাদক কারবারিসহ ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ২৫টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড এবং ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে ২০ হাজার ৫১০টি ইয়াবা, ৩৩ কেজি গাঁজা, ২৭৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২১ বোতল বিদেশি মদ ও ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১২২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রামে ৩০ জন, কক্সবাজারে ৯, কুমিল্লায় ২৯, ব্রাহ্মণবাড়িয়ায় ৫, চাঁদপুরে ১১, নোয়াখালীতে ১৭, ফেনীতে ৮, লক্ষ্মীপুরে ৪, রাঙামাটিতে ৫ এবং খাগড়াছড়িতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সবচেয়ে বেশি ১৯৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৩৬, কক্সবাজারে ১৫, ব্রাহ্মণবাড়িয়ায় ৯, চাঁদপুরে ১৪, নোয়াখালীতে ২০, লক্ষ্মীপুরে ২৬, রাঙামাটিতে ৫, খাগড়াছড়িতে ২২ এবং বান্দরবানে ৬ জনকে আটক করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর