• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ১০:২৩ দুপুর

১৫ আগস্টে ধানমন্ডি ৩২ এ কঠোর নিরাপত্তা, প্রস্তুত জলকামান

ছবি: সংগৃহীত

আজ ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৫ আগস্টকে ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কেউ ফুল দিতে আসেনি।

শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে এমন চিত্র দেখা যায়। এলাকাটিতে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথের ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। ব্যারিকেডে ভিতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। পাশেই একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি আনা হয়েছে বলে জানা গেছে।

ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যালে পাশেই জুতা মেরামতকারী মুচি সুকুমার বলেন, আমি এখানে দীর্ঘদিন ধরেই কাজ করছি। সকাল থেকে কেউ এখানে আসেনি। ফুল দিতেও আসেনি, মব করতেও আসেনি। বিগত কয়েক বছর তিনি এখানেই জুতা মেরামতের কাজ করেন বলে তিনি জানান।

আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা জানান, আজ সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটেনি। তবে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। ৩২ নম্বর পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানও দেখা যায়। সেই পাশে র‍্যাবের উপস্থিতিও দেখা যায়।

তবে সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে এলাকাটি সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রিত রয়েছে। এবার ১৫ আগস্টকে কেন্দ্র করে সেই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে।

সার্বিকভাবে, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্যেই রয়েছে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]