• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৪ মিনিট পূর্বে
মো. আমজাদ হোসেন রতন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৬, ০৬:১৬ বিকাল

নাগরপুরে বেগম জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিন বারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবির সঞ্চালনায় দোয়া মাহফিল পরিচালনা করেন, কাঠুরি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মুহতামিম হাফেজ মাওলানা মো. আবুল হাসান।

এসময় উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন ডেভিট, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহীদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]