নাটোরের বড়াইগ্রামে মানবিক সেবা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপী উপজেলার গড়মাটি বাজার এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানবিক সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ২০২৪ এর মুকুট অর্জনকারী নাসরিন সুলতানা কুইন।
এসময় নাসরিন সুলতানা কুইন সেবাগ্রহিতাদের সাথে কথা বলেন ও চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি তার বক্তব্যে বলেন, মানবতার সেবায় এগিয়ে আসার অংশ হিসাবে তিনি নিজ অর্থায়নে প্রায় ২০০জন অসহায়, হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু সেবাসহ চশমা বিতরণ করেছেন। পাশাপাশি ৫০জন চক্ষু রোগীকে চোখের সানি অপারেশন করানোর উদ্যোগ নিয়েছেন। মানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় মানবিক সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাদাত উল্লাহ নূর সুমনসহ বনপাড়া ডিজিটাল চক্ষু হসপিটালের একদল অভিজ্ঞ চক্ষু চিকিৎসক উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর