• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৪ মিনিট পূর্বে
মোঃ ইসমাইল হোসেন
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২৬, ০৬:২৫ বিকাল

মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান'র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

এসময় উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব ও উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে ভুমিকা রাখায় ৩ জন মৎস্য চাষিকে পুরস্কৃত করা হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]