নড়াইলের কালিয়া উপজেলা মাধবপাশা এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী যুবক নিহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে কালিয়া-খুলনা সড়কের মাধবপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম সবুজ মোল্যা (৩৫)। সে উপজেলার মাধবপাশা গ্রামের মৃত আবুল কালাম মোল্যার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মাধবপাশা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সবুজ মোল্যা। সংঘর্ষের মধ্যে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবুজ মোল্যার মৃত্যুর খবরে হাসপাতাল এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর