• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:৫৮ দুপুর

জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

জনপ্রত্যাশা অনুযায়ী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে সরকারের কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে এবং এরই মধ্যে পরিস্থিতির উন্নতিও হয়েছে। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরও দৃশ্যমান উন্নতি করতে সময় প্রয়োজন। সরকারের দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাস পার হয়েছে। এই সময়ে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ কিছু প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, গত ১৮০ দিনে সরকারের নেওয়া ও বাস্তবায়ন শুরু করা বিভিন্ন কর্মসূচি ইতিবাচকভাবে এগিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কয়েকটি সংকটময় পরিস্থিতিও সফলভাবে মোকাবিলা করা হয়েছে।

ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট এড়াতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাপক বিনিয়োগ আহ্বান করা হচ্ছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বিনিয়োগও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মহেশখালীতে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে জরিপ চলছে। সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির দুটি এফএসআরইউ রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব টার্মিনালে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো সমস্যা দেখা দিলে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। অতীতে সরকার এ ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে।

বিগত সরকারের সময়ে গ্যাসের ক্ষেত্রে আমদানিনির্ভরতা তৈরি হয়েছিল মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই নির্ভরতা কমাতে দেশের অভ্যন্তরে গ্যাস অনুসন্ধান শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় সম্পদ ব্যবহার করেই গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পরিকল্পনাগুলোরও বেশির ভাগ বাস্তবায়ন করা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।

এদিকে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনও প্রতিবেদনটি পড়েননি। তবে প্রতিবেদনটিতে কিছু পর্যবেক্ষণ থাকতে পারে বলে শুনেছেন।

তিনি বলেন, প্রতিবেদনটি না পড়ে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্ট এখনও পড়িনি। রিপোর্টে বলা হয়েছে তারা অনুমান করেছে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর তো আমরা অ্যাকশন করতে পারি না।’

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]