রাজবাড়ীর পাংশায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, অর্থ ও জিআর (ক্যাশ) বিতরণ করা হয়েছে।
সোমবার ( ১৭ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আসলাম হোসেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো রফিকুল ইসলাম, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম সোহরাব প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৬১ জনকে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের অনুকুলে ৫৬ জনকে ৪ লাখ টাকা জিআর (ক্যাশ) প্রদান করা হয়েছে। ৫১ জনকে ৫ হাজার করে চেক দেওয়া হয়েছে বলেও নিশ্চিত হওয়া গিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর