• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৭:১৪ বিকাল

রাষ্ট্রপতি নির্বাচন: কাল বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মঙ্গলবার বিকাল ৪ টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে নিতে পারবেন প্রার্থীরা।

সোমবার (১৭ আগস্ট) ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি কর্মকর্তারা জানান, নির্রচনে বৈধ প্রার্থী ২ জন। এজনের মধ্যে যদি কেউ প্রার্থীতা প্রত্যাহর করতে চান তাহলে আগামীকাল বিকাল চারটার মধ্যে করতে হবে। এসময়ের পর যদি একাধিক প্রার্থী থাকে তাহলে আগামী ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণ ২০ আগস্ট।

বিএনপি রাষ্ট্রপতি পদে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থীতা চূড়ান্ত হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদের প্রার্থীতা চূড়ান্ত হয়েছে।

গত ২৪ জুলাই ২২ তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন। এরপর ২০ আগস্ট ভোটের তারিখ রেখে তফসিল দেয় ইসি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]