• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৮:৩৫ রাত

নালিতাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘খেলাধুলায় মনোনিবেশ, মাদকমুক্ত পরিবেশ’ এমন স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ার্ডভিত্তিক মাদক বিরোধী গণসচেতনতামূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি দরবেশ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী, শেরপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি শাহীন আলম, নালিতাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম রোমান, ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজ আলম, বিশিষ্ট সমাজসেবক রবিউল আলম ইউসুফ, তরুণ সমাজসেবক উবাইদুল ইসলাম সোহাগ, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও উর্ধ্ব সিড়ি ক্রীড়া চক্রের সভাপতি আহাম্মদ আলী মাষ্টার।

এলাকায় মাদক বিরোধী গণসচেতনতা তৈরি করতে ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে ও উর্ধ্বসিড়ি ক্রীড়া চক্রের পরিচালনায় এই খেলায় ১নং পোড়াগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের খেলোয়াররা অংশগ্রহন করেন। সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড পলাশীকুড়া ও ৪নং ওয়ার্ড বুরুঙ্গা অংশগ্রহন করেন। এতে ৪নং ওয়ার্ড বুরুঙ্গা ৩-১ গোলে চ্যাম্পিয়ান হয়। পরে অতিথিরা চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি ও ক্রেষ্ট তুলে দেন। ফাইনাল খেলাটি এলাকার শতশত ক্রীড়ামোদী দর্শক উপভোগ করেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]