• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০৯ বিকাল

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে যাত্রী ওঠানো ও বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি বাস কাউন্টার ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বুধবার দুপুরে বনপাড়া বাইপাস এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িয়ে পড়া শ্রমিকরা বিএনপির দুই পক্ষের সমর্থক বলে জানা গেছে। এক পক্ষ জেলা বিএনপির সদস্য লুৎফর রহমান এবং অপর পক্ষ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু-এর অনুসারী হিসাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনপাড়া বাইপাসে যাত্রী ওঠানো ও বাস কাউন্টার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গতকাল উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আজ দুপুরে বিষয়টি নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় গোল্ডেন লাইন পরিবহন ও বিআরটিসির কাউন্টার ভাঙচুর করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে থাকা পাঁচটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, বনপাড়া বাইপাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিআরটিসি ও বেসরকারি বাস শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]