জয়পুরহাটে মাদকের পৃথক দুইটি মামলার তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও একই সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদন্ড এবং অনাদায়ে প্রত্যেককে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালতের বিচারক। জামিনে গিয়ে পলাতক রয়েছেন ওই তিন আসামি। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
মাদকের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শমীপুর গ্রামের মোঃ হারুনের পুত্র ডিপজল ওরফে দিপু এবং একই উপজেলার বিলাশবাড়ি গ্রামের গুলবর হোসেনের পুত্র শাহেদ আলী। ওপর মামলার সাজাপ্রাপ্ত আসামি হলেন জয়পুরহাট জেলাা পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রাসের আমজাদ হোসেনের পুত্র আসাদুল ইসলাম। দুই মামলার ওই ৩ আসাামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
বৃহস্পতিবাার (২০ আগস্ট ) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ হাসিবুল হক আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রাষ্ট্রপক্ষের জ্যেষ্ঠ সহকারি আইনজীবী (এপিপি) এ টি এম মিজানুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা দুটি সুত্রে জানা যায় , ২০২২ সালের ২ অক্টোবর বেলা সোয়া ১০ টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপির আটাপাড়া বাজার এলাকার রাস্তার উপর থেকে পাঁচবিবি থানা পুলিশ আটক ডিপজল ও সাহেদ আলীকে আটক করে । তাদের ২ জনের কাছ থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশনের ১০০ পিস অ্যাম্পেল উদ্ধার করা হয় । মাদক উদ্ধারের এ ঘটনায় পাঁচবিবি থানা পুলিশের উপরিদর্শক (এসআই) জামিনুর রহমান বাদী হয়ে মামলা করেন। ২০২২ সালের ২৪ এপ্রিল গভীর রাতে পাঁচবিবি উপজেলা গোপালপুর ব্রীজ এলাকায় আসামি আসাদুল ইসলামের শরীর তল্লাশী করে সাড়ে তিন'শ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন (অ্যাম্পল ) জব্দ করে পুলিশ । এ উদ্ধারের ঘটনায় পাঁচবিবি থানার উপ পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মামলা করেন। এ দুইটি মামলায় বিচারে স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর