• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৫:৩৩ বিকাল

বরগুনায় অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনা জেলার তালতলী থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলিসহ ০৫ জন গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এই বিষয় নিয়ে সাড়ে এগারোটায় পুলিশ সুপার মো: কুদরত ই খুদা তার কার্যালয় সংবাদ সম্মেলন করেন। এ সময় বিভিন্ন গণমাধ্যম কর্মি ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, বরগুনা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বরগুনা জেলা পুলিশ বিভিন্ন অপরাধ দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকবিরোধী অভিযানে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, ১৯ আগস্ট বিকাল ৩ টায় বরগুনা জেলার তালতলী উপজেলা বিএনপির দুই গ্রুপের নেতা-কর্মীরা একই স্থানে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশকে কেন্দ্র করে তালতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মোস্তাক গ্রুপ এবং তালতলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মামুন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তালতলী থানা এলাকায় বরগুনা জেলা পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত সমাবেশকে কেন্দ্র করে জেলার বাইরে থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ বহিরাগত সন্ত্রাসীরা এলাকায় প্রবেশ করেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তালতলীর জনগনের তথ্য ও সহায়তায় বরগুনা জেলার তালতলী থানাধীন গাবতলী গ্রামের রিয়াজ কাজীর মালিকানাধীন একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে উক্ত বাসার ভাড়াটিয়া লিমনের হেফাজতে থাকা একটি কক্ষের খাটের তোশকের নিচে শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ০১টি ম্যাগজিন ও ০৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। এ সময় বাসায় অবস্থানরত ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো,

বরগুনা জেলার তালতলী উপজেলার আঙ্গার পাড়া গ্রামের লিটন শিকদারের ছেলে লিমন (২৮)

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া গ্রামের সঞ্জয় মজুমদারের ছেলে অনিক মজুমদার(২৫)। বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া গ্রামের শাহ আলমের ছেলে মো: জামাল (২৭) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাঠালতলী গ্রামের আনোয়ার খানের ছেলে জিহাদ (৩৫) ও বরগুনা সদর উপজেলার মোসলেম মোল্লা, সাং- আমড়াঝুড়ি গ্রামের মোসলেম মোল্লার ছেলে হৃদয় (২৪)

পুলিশ সুপার বলেন, গণমাধ্যম কর্মিদের উদ্দেশ্য বলেন, আমরা আপনাদের মাধ্যমে জেলার সাধারণ জনগণকে জানাতে চাই সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখা গেলে বা কার্যকলাপ যুক্ত মনে হলে গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের কন্ট্রোল রুমে জানালে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেব।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]