শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা শহরের গড়কান্দা দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে দলটি।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, সিরাজুল ইসলাম, জেলা ওলামা দল নেতা আশরাফ আলী ভ্যারাইটিজ, সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, রুবেল মিয়া, রবিউল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বাচ্চু, সাবেক আহ্বায়ক আব্দুল জলিল, যুবদল নেতা আব্দুল মতিন, তালাশ, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ হোসেন রুমান ও আবু তাহের প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান খোকনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব খোরশেদ আলম তালুকদার বুলবুল।
ওলামা দলনেতা মাওলানা আব্দুল্লাহর কোরান তেলাওয়াতের মাধ্যমে সভায় উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা হাইব্রিড ও অনুপ্রবেশ কারীদের চিহ্নিত করে দ্রুত প্রকৃত নেতাকর্মীদের মুল্যায়নের মাধ্যমে বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর