• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ১০:১১ রাত

নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র নেত্রকোণা সফরে বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময়

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নবাগত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা নেত্রকোণা জেলা পুলিশ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি নেত্রকোণায় এসে বিশেষ কল্যাণ সভা, প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন।

পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। নেত্রকোণা পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানকে উষ্ণ অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। ডিআইজি এসব বিষয় মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় ডিআইজি বলেন, “জনগণের সঙ্গে আমাদের আচরণ হতে হবে মার্জিত ও মানবিক, তবে আইনের প্রয়োগে অক্ষুণ্ণ রাখতে হবে শতভাগ দৃঢ়তা। ভালো ব্যবহারের মাধ্যমে সর্বসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনই পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রধান উপায়।”

তিনি পুলিশ সদস্যদের ড্রেসরুলস যথাযথভাবে অনুসরণ, পেশাগত শৃঙ্খলা বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে ডিআইজি নেত্রকোণা পুলিশ লাইন্সে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার সদস্যদের জন্য আয়োজিত ‘সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশনাল ট্রেনিং ও নৈতিক উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এ ছাড়া সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ডিআইজি। একই সঙ্গে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

সফরের শেষ পর্যায়ে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন রেঞ্জ ডিআইজি। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে তা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় পুলিশ সুপার আইটিসি নেত্রকোণা কমান্ড্যান্ট কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (আইটিসি) রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]