পবিত্র মক্কার মাটিতে ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বাংলাদেশের পতাকা উঁচু করা নিঃসন্দেহে গর্বের। বাউফলের সন্তান নুরুদ্দিন জাকারিয়ার এই অর্জন পুরো দেশের জন্যই আনন্দের। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বিশ্বসেরা হয়েছেন পটুয়াখালীর বাউফলের ছেলে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি। বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১২টায় ফলাফল ঘোষণা করা হয়। তাঁর এই সাফল্যে বাংলাদেশ ও বাউফলে আনন্দের আবহ তৈরি হয়েছে।
বাউফলের ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির মেঝ ছেলে জাকারিয়ার এই সাফল্যের খবরে আনন্দে ভাসছে তার পরিবার, স্বজন ও এলাকাবাসী।
মাত্র ছয় বছর বয়সে মামা হাফেজ ক্বারী মোহাম্মদ রহমত উল্লাহর হাত ধরে ঢাকায় যান জাকারিয়া। রাজধানীর একটি মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি হয়ে অল্প বয়সেই পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেন তিনি। পরে আলিয়া ডিগ্রি অর্জনের জন্য রাজধানীর ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন। বর্তমানে সেখানেই পড়াশোনা করছেন তিনি।
এর মধ্যেই সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান জাকারিয়া। চূড়ান্ত পর্বে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করেন প্রথম স্থান।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া পেয়েছেন ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল। গত ৫ আগস্ট শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ফলাফল প্রকাশের পর থেকেই চাঁদকাঠী গ্রামসহ পুরো বাউফলে ছড়িয়ে পড়েছে আনন্দের খবর।
ধুলিয়া এলাকার বাসিন্দা শরীফ তৌসিফুর রহমান রাফা বলেন, “বাউফলের সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার এই বিশ্বজয় আমাদের জন্য অত্যন্ত গর্বের। তার সাফল্যে চাঁদকাঠীসহ পুরো বাউফলবাসী আনন্দিত ও গর্বিত। আমরা চাই, জাকারিয়া ভবিষ্যতেও কোরআনের খেদমতের মাধ্যমে দেশ ও বাউফলের মুখ উজ্জ্বল করুক।”
ধুলিয়া এলাকার বাসিন্দা শরীফ তৌসিফুর রহমান রাফা বলেন, “বাউফলের সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার এই বিশ্বজয় আমাদের জন্য অত্যন্ত গর্বের। তার সাফল্যে চাঁদকাঠীসহ পুরো বাউফলবাসী আনন্দিত ও গর্বিত। আমরা চাই, জাকারিয়া ভবিষ্যতেও কোরআনের খেদমতের মাধ্যমে দেশ ও বাউফলের মুখ উজ্জ্বল করুক।”
হাফেজ জাকারিয়ার গৌরবময় অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, “হাফেজ জাকারিয়া শুধু বাউফলের নয়, পুরো বাংলাদেশের অহংকার। ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে তার এই বিশ্বজয় বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। বাউফলবাসীর পক্ষ থেকে তাকে ও তার পরিবারকে আন্তরিক মোবারকবাদ জানাই।”
আন্তর্জাতিক বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজরা এর আগেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তবে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার মতো মর্যাদাপূর্ণ আসরে বাউফলের সন্তান হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার এই বিশ্বজয় নতুন করে গর্বিত করেছে পুরো বাংলাদেশকে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর