• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৩ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০৩ সকাল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আমেরিকার দেশ

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর বিভিন্ন অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৭ বলে জানিয়েছে। তবে পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট (আইজিপি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ২ বলে উল্লেখ করেছে।

এতে দেশটির বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়। কম্পন অনুভূত হয়েছে রাজধানী লিমাতেও। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর দেশজুড়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার গভীরে। আইজিপির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (সেনসিস) জানিয়েছে, এর উপকেন্দ্র ছিল আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরার প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে।

ভূমিকম্পের মাত্রা বেশি হলেও পেরুর কর্তৃপক্ষ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো জানিয়েছে, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

ভূকম্পবিদরা বলছেন, ভূমিকম্পটির উৎপত্তি ১০৮ কিলোমিটার গভীরে হওয়ায় ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই এর কম্পনশক্তির বড় একটি অংশ শোষিত হয়েছে। ফলে উপকেন্দ্রের আশপাশে কম্পনের মাত্রা মার্কেলি স্কেলে ৩ থেকে ৪ ছিল, যা হালকা থেকে মাঝারি ধরনের কম্পন হিসেবে বিবেচিত হয়।

এদিকে দক্ষিণ ও মধ্য পেরুর বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। রাজধানী লিমা থেকেও বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন।

মূলত দক্ষিণ আমেরিকার এই দেশটির উত্তর ও দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের প্রবণতা বেড়েছে। এ পরিস্থিতিতে আইজিপি সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি বাড়িতে জরুরি অবস্থায় বের হওয়ার পরিকল্পনা পুনরায় ভেবে দেখা এবং প্রয়োজনীয় জরুরি সামগ্রীর ব্যাগ প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ পেরুর জনসংখ্যা ৩ কোটি ৩০ লাখ এবং দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। এছাড়া দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত। যা আমেরিকার পশ্চিম উপকূল বরাবর তীব্র ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।

ফলে পেরুতে প্রতি বছর শতাধিক শনাক্তযোগ্য ভূমিকম্প হয়ে থাকে। এর আগে পেরুতে ২০২২ সালের মে মাসের শেষের দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই ভূমিকম্পের আঘাতের কেন্দ্রে ছিল দেশটির পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় আজাঙ্গারো শহর। ভূপৃষ্ঠ থেকে ২১৭ দশমিক ৮ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে প্রতিবেশি বলিভিয়ার রাজধানী লা পাজের পাশাপাশি পেরুর আরেকুইপা, টাকনা এবং কুসকো শহরের কিছু ভবনও কেঁপে ওঠে।

এরও আগে ২০২১ সালের নভেম্বরের শেষের দিকে পেরুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেসময় দেশটিতে বহু ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। এছাড়া ঔপনিবেশিক আমলের ৪৫ ফুট উচু একটি চার্চ টাওয়ারও সেসময় ভেঙে পড়ে।

আর সাম্প্রতিক দশকগুলোর অন্যতম ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ২০০৭ সালে। ওই বছর দেশটির ইকা অঞ্চলে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬০০ মানুষ নিহত হয়।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]