• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:৩৯ রাত

এখন কেমন আছেন, জানালেন তানিয়া বৃষ্টি

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অভিনয়জীবনে হঠাৎ ছন্দপতন ঘটে চলতি বছরের ফেব্রুয়ারিতে। অসুস্থ হয়ে পড়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর দেশে অস্ত্রোপচারের পাশাপাশি ভারতের চেন্নাইয়েও চিকিৎসা নিতে হয় তাকে।

ফেব্রুয়ারিতে দেশে একটি অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তানিয়া। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন তিনি। এরপর থেকে বিশ্রামের পাশাপাশি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী।

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও বিভিন্ন পোস্ট দিচ্ছেন তানিয়া। এতে তার ভক্তদের মধ্যে শারীরিক অবস্থার উন্নতি নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে দীর্ঘদিন পর ফেসবুক লাইভে এসে নিজেই নিজের বর্তমান অবস্থার কথা জানান অভিনেত্রী।

তানিয়া বলেন, ‘অসুস্থ ছিলাম। এখন অনেকটা ভালো আছি। কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হয়েছে, এখন চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু পরীক্ষা হবে। এরপর চিকিৎসকরা জানাবেন পরবর্তী চিকিৎসা কী হবে।’

বর্তমানে ঢাকার কাছাকাছি একটি রিসোর্টে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তানিয়া। চিকিৎসার ব্যস্ততার বাইরে কিছুটা স্বস্তি পেতে গ্রামীণ পরিবেশে পরিবারের সঙ্গে সময় কাটাতেই সেখানে গেছেন বলে জানান তিনি।

এদিকে অভিনয়ে কবে ফিরবেন—ভক্তদের এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন তানিয়া। প্রায় নয় মাস ধরে শুটিং থেকে দূরে থাকা এই অভিনেত্রী জানিয়েছেন, শিগগিরই কাজে ফেরার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘নাটক করতে তো চাই। এ মাস থেকে শুরু করতে চাই। কথাবার্তা চলছে। নয় মাসের মতো শুটিং করিনি। এখন অনেকটা ভালো আছি। তাই আবার কাজে ফেরার চিন্তা করছি।’

শুটিংয়ে ফেরার বিষয়ে ভক্তদের মতামতও জানতে চেয়েছেন তানিয়া। দর্শকদের আগ্রহ ও সমর্থন থাকলে দ্রুতই অভিনয়ে ফেরার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]