• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
আবু বক্কর মিলটন
বাউফল (পটুয়াখালি) প্রতিনিধি
প্রকাশিত : ২১ আগস্ট, ২০২৬, ০৩:৪৬ দুপুর

বাউফলে জিপিএ-৫ পাওয়া ১২৯ শিক্ষার্থীকে শিবিরের সংবর্ধনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার মূল শক্তি। তাদের সাফল্যকে উৎসাহিত করলে ভবিষ্যতে তারা আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পটুয়াখালীর বাউফলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ পাওয়া ১২৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদেরও সম্মাননা দেওয়া হয়।

বাউফল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফ হোসাইনের সভাপতিত্বে শুক্রবার (২১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে । বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাউফল উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন। এ সময় সাদিক কায়েম বলেন, তোমারা ভালো ফলাফল অর্জন করছো সামনে দিকে আরো লম্বাপথ পারি দিতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন,বাবা-মায়ের ত্যাগ ও কষ্টকে কখনো ভুলে যেও না। তাঁদের স্বপ্ন পূরণে নিজেদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বাউফলের কৃতি সন্তান ড. শফিকুল ইসলাম মাসুদ, গোলাম আজম,শহীদ ওসমান হাদি সহ আরো অনেকের শিক্ষা ও কর্মজীবনের উদাহরণ তুলে ধরে সাদিক কায়েম বলেন, তাঁদের শিক্ষা ও কর্মজীবন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। তোমাদেরও মেধা, যোগ্যতা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে নিজ নিজ ক্ষেত্রে সফল হতে হবে।

তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের সাফল্য যেন শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। তোমাদের মেধা ও অর্জনের মাধ্যমে বাউফলের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

ভার্চুয়াল বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিপিএ-৫ অর্জন জীবনের শেষ সাফল্য নয়, বরং ভবিষ্যতের বড় সাফল্যের পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ। মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। পাশাপাশি নৈতিকতা, সততা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মু. মাজহারুল ইসলাম, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি মু. শরফুদ্দিন, পটুয়াখালী জেলা শিবিরের সভাপতি কেএম তামিম, বাউফল উপজেলা শিবিরের সাংগঠনিক সম্পাদক জোবায়ের বিন আব্দুল মুত্তালিব, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আতিক নজরুল এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

এসময় আরো অন্য বক্তারা বলেন, জিপিএ-৫ জীবনের চূড়ান্ত সাফল্য নয়, এটি ভবিষ্যতের বড় স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এখন থেকেই নির্দিষ্ট লক্ষ্য, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যেতে হবে। দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ।

এ সময় বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]